News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্যাস সিলিন্ডার থেকে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা
Image

গ্যাস সিলিন্ডার থেকে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

আগরতলা, ২২ অক্টোবর:
বুধবার সকালে বিশালগড় থানাধীন নারাউড়া এলাকায়
গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা সুব্রত সরকারের বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎই এই আগুনের সূত্রপাত ঘটে।

ঘটনার সময় বাড়ির সদস্যরা সকলে ঘরের কাজকর্মে ব্যস্ত ছিলেন। হঠাৎই রান্নাঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখে পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় চিৎকার-চেঁচামেচি শুরু হয়। প্রতিবেশীরাও ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু গ্যাসের আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।
খবর দেওয়া হয় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে। দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে বাড়ির রান্নাঘর এবং কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, তবে বড় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, সময়মতো ফায়ার সার্ভিস না এলে বড় বিপর্যয় ঘটতে পারত। এদিকে, অগ্নিনির্বাপক দপ্তরের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top