News Flash

  • Home
  • Uncategorized
  • আজ মৌলবী বাজারে ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব
Image

আজ মৌলবী বাজারে ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ ডিসেম্বর৷৷ বাণিজ্য সংক্রান্ত আলোচনা ও ভারত-বাংলাদেশ মৈত্রীক উৎসব আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের মৌলবী বাজারে৷ এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বাংলাদেশে যাচ্ছে  রাজ্যের বাণিজ্য মন্ত্রী  তপন চক্রবর্তী এবং আসাম, পশ্চিমবাংলা মণিপুর সহ উত্তরপূর্বাঞ্চলের  আরো দুয়েকটি রাজ্যের বাণিজ্যমন্ত্রী যাবার কথা রয়েছে৷ আন্তর্জাতিক পর্যায়ের এই অনুষ্ঠানে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে অনেক আলাপ আলোচনা হবে৷ এই বিশাল অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের জন্য কৈলাসহর থেকে বেশ কয়েকজন সাংবাদিক বাংলাদেশের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী মৌলবী বাজারে যাচ্ছেন৷ সংবাদ সংগ্রহের জন্য জাগরণ পত্রিকার কৈলাসহরের প্রতিনিধি মহম্মদ আজির মিয়া, কৈলাসহরের প্রেস ক্লাবের সভাপতি জামাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক  মোহিত পাল, প্রণেন্দু চৌধুরী সহ অনেক সংবাদপ্রতিনিধি কাল মৌলবী বাাজারে পৌঁছবেন৷ মৈত্রীক উৎসব শুরু হবে আগামীকাল দুইদেশের জাতীয় পতাকা উত্তোলন, দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে৷ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছে ত্রিপুরার বাণিজ্যমন্ত্রী  তপন চক্রবর্তী৷ তিনদিনের এই অনুষ্ঠানে যোগ দিতে উত্তরপূর্বাঞ্চলের রাজ্য থেকে আমন্ত্রিত প্রতিনিধিরা যেতে শুরু করেছেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top