হায়দরাবাদ, ২৮ ডিসেম্বর (হি.স.) : বলিউডি সিনেমা স্পেশাল ২৬-এর কায়দায় সিবিআই অফিসার সেজে হায়দরাবাদের মুথুটের অফিস থেকে ৪০ কেজি সোনা লুঠ করল একদল সশস্ত্র দুষ্কৃতি | ৱুধবার সকাল সাড়ে নটা নাগাদ হায়দরাবাদের আরসি পূরম এলাকার মুথুট ফাইনান্স ব্রাঞ্চে হামলা চালায় একদল দুষ্কৃতি|
সংস্থাটির আধিকারিকরা জানিয়েছেন, এদিন সকালে একটি লাল স্করপিও গাড়ি থেকে পাঁচজন ব্যক্তি নেমে ব্রাঞ্চে ঢোকেন | তাঁরা নিজেদের সিবিআই অফিসার হিসেবে পরিচয় দেন| তারা জানান, মুথুটের এই ব্রাঞ্চে বেআইনী লেনদেন চলার খবর পেয়ে তারা তল্লাশি চালাতে এসেছেন | একইসঙ্গে তারা কর্মীদের তাদের সঙ্গে সহযোগিতা করার আবেদন করেন| নিরাপত্তা রক্ষীরা ছদ্মবেশী সিবিআই অফিসারদের আটকানোর চেষ্টা করলে তারা অস্ত্র বের করে সবাইকে একপাশে দাঁড়ানোর নির্দেশ দেন | রুটিন তল্লাশির নাম করে লকার রুমের চাবি চেয়ে নেয় দুষ্কৃতিরা | এরপরই চলে লুঠপাট | ব্যাগ ও চাদরে বেঁধে মোট ৪০ কেজি সোনা নিয়ে চম্পট দেয় নকল সিবিআই অফিসারের দল |
তাদের মধ্যে একজনের পরনে ছিল ট্রাফিক পুলিশের ইউনিফর্ম | আর বাকিরা সকলে মাঙ্কি ক্যাপ পড়েছিলেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা | সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতিদের চিহ্নিত করতে গিয়ে তদন্তকারী পুলিশ অফিসাররা আবিষ্কার করেন, সমস্ত ফুটেজও মুছে দিয়েছে চোরেরা | ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এবং অক্ষয় কুমার অভিনীত স্পেশাল ২৬ সিনেমাতেও এমনই একটি ডাকাতির ঘটনা দেখানো হয়েছিল | যেখানে হিরো ও তাঁর গ্যাং সিবিআই অফিসার সেজে তল্লাশির নামে লুঠপাট চালাত | যদিও সিনেমাটি বাস্তবে মুম্বইয়ের ত্রিভুবন ভীমদাস জাভেরির শোরুমে চুরির ঘটনা থেকে অনুপ্রাণিত |-
সিবিআই অফিসার সেজে হায়দরাবাদের মুথুটের অফিস থেকে লুঠ ৪০ কেজি সোনা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















