News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দাবি বাস্তবায়িত না হলে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করবে মথা: প্রদ্যোত
Image

দাবি বাস্তবায়িত না হলে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করবে মথা: প্রদ্যোত

আগরতলা, ১৫ অক্টোবর:
দাবি বাস্তবায়িত না হলে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করবে মথা। অধিকার না পেলে আর বেশিদিন সরকারে থাকবে না তিপ্রামথা। বুধবার একটি সাংগঠনিক কর্মসূচিতে একথা বলেন মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।

তিনি আরো বলেন, তিপ্রাসাদের দাবিগুলি বাস্তবায়িত না হলে আগামী নির্বাচনে জনজাতিদের থেকে একটিও ভোট পাবে না বিজেপি, সিপিআইএম , কংগ্রেস কেউই। টাকার বিনিময়ে তিপ্রাসাদের অধিকার কেড়ে নেওয়া যাবেনা। টাকা দিয়ে জনজাতিদের ভবিষ্যত নিয়ে খেলতে দেওয়া হবে না। এদিন সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন প্রদ্যোত কিশোর দেববর্মন।

এদিকে ভিলেজে কমিটি নির্বাচন বিলম্বিত হওয়ার জন্য শাসককেই দায়ী করেছেন তিনি। তাঁর কথায়, বিজেপি জানে, পাহাড়ে একটিও আসন জিতবে না, সেই কারণেই তারা বিজেপি সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রাম কমিটি নির্বাচনে বিলম্ব করছে।
তিনি দাবি করেন, যদি নির্বাচন অনুষ্ঠিত হতো, বিজেপি একটিও আসন জিততে পারত না।

এদিন বক্তব্য রাখার সময় প্রদ্যোত বলেন, “ভিলেজ কমিটি নির্বাচন শেষ হয়েছে ৯ বছর হয়ে গেছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ভূমি ও তহবিল সংক্রান্ত নীতি ও কার্যক্রমের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “টিটিএএডিসি-এর ভূমি অধিকার নেই। কেন্দ্রীয় সরকার সরাসরি তহবিল দেওয়ার আশ্বাস দিয়েছে, কিন্তু তা বাস্তবায়িত হচ্ছে না। রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করলে তারা বলে, বিজেপিতে যোগ দিলে তহবিল পাবে। কংগ্রেস ক্ষমতায় এলে বলে, আঞ্চলিক দলে কেন আছো? কংগ্রেসে যোগ দিলে তহবিল পাবে। একই অবস্থা সিপিআই(এম)-এর ক্ষেত্রেও।”

প্রদ্যোত বলেন, টিটিএএডিসি-এর বনভূমি আদিবাসীদের নামে দেওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। তারা এই ক্ষমতা আদিবাসীদের দিতে চায় না, বরং জেলা ম্যাজিস্ট্রেটের হাতে রাখতে চায়। পুরো উত্তর-পূর্বে ত্রিপুরা ব্যতীত, ভূমি অধিকার এডিসিরই রয়েছে, জেলা ম্যাজিস্ট্রেটের নয়। ত্রিপুরার ক্ষেত্রে এই বৈষম্য হচ্ছে বলে অভিযোগ তাঁর।

যদি তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়িত না হয়, তিপ্রাসাদের অধিকার সুনিশ্চিত না করে হয়, তবে দল থেকে সমর্থন প্রত্যাহার করবে তিপ্রা মথা, এদিন সাথ জানিয়েছেন প্রদ্যোত কিশোর দেববর্মন। যদিও শরিক দলের এহেন বক্তব্যে শাসক দলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top