News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জিতেন্দ্র চৌধুরীর
Image

মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৫ অক্টোবর: বিপিএল কার্ডধারী পরিবারের সদস্য থেকে রাজ্যের অন্যতম সর্বোচ্চ করদাতার আসনে মন্ত্রী সুধাংশু দাসের এই আর্থিক উত্তরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা ও সিপিআইএম পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। তাঁর সাফ কথা, মন্ত্রী সুধাংশু দাস দুর্নীতির সাগরে ভাসছেন। অবিলম্বে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক।

সোমবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্রবাবু বলেন, মন্ত্রী নিজেই স্বীকার করেছেন তিনি বিভিন্ন ‘সোর্স’ থেকে টাকা গ্রহণ করেন। এমনকি দাবি করেছেন, মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও একই কাজ করে থাকেন। যদিও তিনি একে ঘুষ বলতে চাননি, বরং ‘প্রণামী’ বা ‘নৈবেদ্য’ বলে আখ্যা দিয়েছেন। এই বক্তব্য ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিরোধী দলনেতার দাবি, সুধাংশু দাসের বড় ভাই বর্তমানে রাজ্যের শীর্ষ করদাতাদের মধ্যে একজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন। অথচ মাত্র কয়েক বছর আগেই তাঁদের পরিবার ছিল বিপিএল তালিকাভুক্ত। অবৈধ পন্থায় অর্থ উপার্জন ছাড়া এই পরিবর্তন সম্ভব নয়, মন্তব্য জিতেন্দ্র চৌধুরীর।

তিনি আরও জানান, গত সাত বছরে মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে বিধানসভার ভিতরে এবং বাইরে একাধিক অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের জন্যও সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।

শেষে তিনি বলেন, রাজ্যে প্রশাসনিক শুদ্ধতা বজায় রাখতে হলে, এ ধরনের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের অবিলম্বে পদচ্যুত করা প্রয়োজন।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top