News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে সরব এসএফআই- টিএসইউ
Image

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে সরব এসএফআই- টিএসইউ

আগরতলা, ১০ অক্টোবর:
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফি ছয়টি ক্যাটাগরিতে বাড়ানো হয়েছে। এরই প্রতিবাদে আজ শিক্ষা ভবনের সামনে এসএফআই- টিএসইউ – র ডাকে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এদিন শিক্ষা ভবনে ধর্নায় বসেন বাম ছাএযুবরা।

ছাত্র যুব নেতৃত্বরা অভিযোগ করে বলেন, রাজ্য সরকার সরকারের বিভিন্ন প্রচারাভিযানে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও শিক্ষা খাতে খরচ করার টাকা নেই। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে, পরীক্ষার খাতা মূল্যায়নের জন্যে শিক্ষকদের পারিশ্রমিক বৃদ্ধি করা হবে, সেই কারণেই ফি বৃদ্ধি করা হয়েছে। দপ্তরের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন নেতৃত্বরা। আগামী দিনেও এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতৃত্ব গণ।

উল্লেখ্য, এতদিন মাধ্যমিক স্তরে পাঁচটি বিষয়ে পরীক্ষার ফি ছিল ১৩০ টাকা এবং ভোকেশনাল ফি ৭৫ টাকা, মোট ২০৫ টাকা। নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষার ফি বেড়ে হয়েছে ৩০০ টাকা এবং ভোকেশনাল ফি অপরিবর্তিত রেখে মোট ফি দাঁড়িয়েছে ৩৭৫ টাকা।
উচ্চমাধ্যমিক স্তরে পূর্বে পরীক্ষার ফি ছিল ১৬০ টাকা এবং প্র্যাকটিক্যাল ফি ৭৫ টাকা, মোট ২৩৫ টাকা। এখন পরীক্ষার ফি বাড়িয়ে ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, প্রতিটি প্র্যাকটিক্যাল বিষয়ে ৭৫ টাকা করে ফি দিতে হবে।
রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে রেজিস্ট্রেশন ফি ১১০ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top