News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষার মানোন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

শিক্ষার মানোন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মন্ত্রী বিকাশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১০ অক্টোবর:
ত্রিপুরা রাজ্যে শিক্ষার সার্বিক মান উন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং শিক্ষার্থীদের জন্য আরও অনুকূল শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ — এমনটাই জানালেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা।

আজ শান্তিরবাজারের বীরচন্দ্রনগর একলব্য মডেল আবাসিক বিদ্যালয় পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, পাঠদানের মান, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।

মন্ত্রী ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের পড়াশোনা, আবাসন ব্যবস্থা ও দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার সঙ্গে খেলাধুলার ভারসাম্য বজায় রাখা শিখতে হবে।”
তিনি আরও জানান, রাজ্য সরকার প্রত্যন্ত এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে, যাতে জনজাতি সহ সকল শ্রেণির শিক্ষার্থীরা সমান সুযোগে মানসম্পন্ন শিক্ষা লাভ করতে পারে।

পরিদর্শন শেষে মন্ত্রী বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে নির্দেশ দেন এবং ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top