News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্গা পুজোর পর বাজারে কোজাগরী লক্ষ্মী প্রতিমার রমরমা, দাম তুলনামূলক বেশি
Image

দুর্গা পুজোর পর বাজারে কোজাগরী লক্ষ্মী প্রতিমার রমরমা, দাম তুলনামূলক বেশি

আগরতলা, ৪ অক্টোবর: প্রতি বছরের মতো এবছরও দুর্গা পুজোর পর বাজারে চলে এসেছে কোজাগরী লক্ষ্মী পুজোর প্রস্তুতি। শহরের বিভিন্ন প্রান্তে মৃৎশিল্পীরা পশরা সাজিয়ে বসেছেন রকমারি লক্ষ্মী প্রতিমা নিয়ে। ছোট, মাঝারি থেকে শুরু করে বড় আকৃতির প্রতিমা পাওয়া যাচ্ছে বাজারে। প্রতিমার দামে তুলনামূলক বেশিই বলে জানিয়েছেন ক্রেতারা।

এক ব্যবসায়ীর মতে, গত বছরের মতোই এবছরও প্রতিমার মূল্য প্রায় একই রয়ে গেছে। মৃৎশিল্পীরা জানিয়েছেন, কাঁচামালের দাম কিছুটা বাড়লেও ক্রেতাদের কথা মাথায় রেখে প্রতিমার দাম বাড়ানো হয়নি। শহরের কুমোরটুলিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। কেউ মাটি কাটছেন, কেউ রং তুলিতে ব্যস্ত, আবার কেউ শেষ মুহূর্তের সাজসজ্জা নিয়ে ব্যস্ত। ক্রেতারাও প্রতিমা বেছে নিতে শুরু করেছেন ইতিমধ্যেই। ছোট প্রতিমার দাম ৩০০ টাকা,মাঝারি প্টতিমার দাম ৫০০ টাকা এবং বড় আকৃতির প্রতিমার দাম ৮০০ টাকা থেকে শুরু হয়েছে।

কিন্তু ক্রেতাদের দাবি, গতবছরের তুলনায় প্রতিমার দাম একটু বেশি রয়েছে। বাজারে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি বলে জানান তাঁরা।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top