News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংগীত জগতে এক সীমাহীন অবস্থান দখল করে আছেন রাজ্যের কৃতি সন্তান শচীন কর্তা : মুখ্যমন্ত্রী
Image

সংগীত জগতে এক সীমাহীন অবস্থান দখল করে আছেন রাজ্যের কৃতি সন্তান শচীন কর্তা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর : আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী প্রাঙ্গণে সুর সম্রাট শচীন দেববর্মনের ১২০তম জন্মদিবসের অনুষ্ঠান আয়েজন করা হয়েছে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা বলেন, শচীন দেববর্মন জাতি ও জনজাতির মধ্যে মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত। ত্রিপুরাবাসী হিসেবে আমরা তাঁর মতো একজন সঙ্গীত ব্যক্তিত্বকে নিয়ে গর্ব অনুভব করি।

শচীন দেববর্মনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, তিনি শুধু ত্রিপুরার গর্বই নন, সমগ্র ভারতবর্ষের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সৃষ্টিতে যেমন ধরা পড়ে মাটির টান, তেমনই রয়েছে উচ্চমানের শিল্পসত্তার নিপুণ প্রকাশ।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের তরুণ প্রতিভাদের উদ্দেশ্যে বলেন, “ত্রিপুরার ছেলেমেয়েদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই। প্রয়োজন শুধুমাত্র আত্মবিশ্বাস এবং নিয়মিত চর্চার। সঙ্গীত হোক কিংবা অন্য কোনো শিল্প প্রতিটি ক্ষেত্রেই নিজেদের সৃষ্টিশীলতাকে আরও বেশি করে অনুশীলনের মাধ্যমে বিকশিত করতে হবে।

তিনি আরও বলেন, আজকের দিনে যাঁরা সঙ্গীতের সঙ্গে যুক্ত, তাঁদের দায়িত্ব আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা। নিজেদের সৃষ্টি ও গবেষণাকে আরো গভীর করে তুলতে হবে যাতে আমরা আমাদের সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে পারি। সৃষ্টির মধ্যেই নিজেকে খুঁজে পাওয়া সম্ভব এটাই শচীন দেববর্মনের শিক্ষা। তাঁর কথায়, সংগীতের চাইতে ভালো কিছু আর থাকতে পারে না। সংগীত জগতে এক সীমাহীন অবস্থান দখল করে আছেন এরাজ্যের কৃতি সন্তান শচীন কর্তা। বিশ্ব বরেণ্য এই সঙ্গীতজ্ঞের সৃষ্টি সম্ভার আগামী প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হয়ে থাকবে বলে মনে করেন তিনি।

Releated Posts

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top