News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহানবমীতে দুর্গাবাড়িতে পূজার্চনায় সাংসদ রাজীব
Image

মহানবমীতে দুর্গাবাড়িতে পূজার্চনায় সাংসদ রাজীব

আগরতলা, ১ অক্টোবর : আজ মহানবমীর পুণ্যলগ্নে আগরতলার ঐতিহাসিক দুর্গাবাড়িতে স্বপরিবারে উপস্থিত হয়ে দেবী দুর্গার আশীর্বাদ গ্রহণ করলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য। দেবী আরাধনার এই শুভক্ষণে মন্দির প্রাঙ্গণ ছিল উপচে পড়া ভক্তসমাগমে মুখরিত।

দেবী মহাগৌরী রূপে আজ মহিষাসুরমর্দিনীর পুজো অনুষ্ঠিত হয়। পূজার্চনার পর দেবীর চরণে প্রার্থনা জানিয়ে সাংসদ রাজীব বলেন, এই পবিত্র দিনে মা দুর্গার চরণে প্রার্থনা করি—তিনি যেন সারা বিশ্বের মঙ্গল ও মানবজাতির কল্যাণ সাধন করেন।

দুর্গাবাড়ি মন্দিরে এদিন সকাল থেকেই চলে মহানবমীর বিশেষ পুজো, চণ্ডীপাঠ, অঞ্জলি ও প্রসাদ বিতরণ। নবমীর এই মহামুহূর্তে রাজ্যবাসীর পাশাপাশি বহু দর্শনার্থীও ভিড় জমান আগরতলা দুর্গাবাড়িতে। সার্বিকভাবে পূজোকে কেন্দ্র করে উৎসবের আবহে মাতোয়ারা গোটা শহর।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top