News Flash

Image

আজ মহা নবমী, বাতাসে বিষাদের সুর

আগরতলা, ১ অক্টোবর: আজ মহা নবমী। শরৎকালীন দুর্গোৎসবের একান্ত গুরুত্বপূর্ণ এই দিনে রাজ্যজুড়ে চলছে উৎসবের শেষপর্বের আয়োজন। এই বছরের মতো বাপের বাড়িতে উমার আজ শেষ দিন। নবমীর সন্ধ্যা আরতির পর থেকেই শুরু হয় বিদায়ের সুর। দেবীর মর্ত্যযাত্রার সমাপ্তির প্রহরে বাতাসে মিশে থাকে একরাশ বিষাদ।

রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে আজ মহা নবমী উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকেই পূণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে মন্দির প্রাঙ্গণে। নবমী তিথিতে অনুষ্ঠিত হয়েছে চণ্ডীপাঠ, হোমযজ্ঞ ও বিশেষ ভোগ নিবেদন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মহা আরতি, যেখানে ভক্তরা অংশ নেন পরম ভক্তিভরে।

উৎসবের শেষলগ্নে শহরের আকাশে যেমন বাজছে ঢাকের মধুর তাল, তেমনই মানুষের মনে ছায়া ফেলেছে দেবীর বিদায়ের সুর। ‘আসছে বছর আবার হবে’ এই আশাতেই মানুষ অপেক্ষায় দেবীর পুনরাগমনের।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top