News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুমে পুলিশের অভিযানে সাফল্য, ১০৫ বোতল বিলিতি মদ আটক
Image

সাব্রুমে পুলিশের অভিযানে সাফল্য, ১০৫ বোতল বিলিতি মদ আটক

সাব্রুম, ৩০ সেপ্টেম্বর : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানার পুলিশের অভিযানে মিলল বড় সাফল্য। পূজার মরসুমে নেশামুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার থাইবুং পালপাড়া ও জলেফা রামজি পাড়া এলাকা থেকে ১০৫ বোতল বিলিতি মদ আটক করেছে।

এই অভিযান পরিচালিত হয় দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার আই.পি.এস মরিয়া কৃষ্ণার নির্দেশে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অবৈধ বিলিতি মদ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতারও করা হয়েছে।

সাব্রুম থানার অফিসার ইনচার্জ অপু দাস আজ দুপুর দুইটা নাগাদ সংবাদমাধ্যমকে জানান, আসন্ন দুর্গাপূজো উপলক্ষে নেশাজাত দ্রব্যের অবৈধ বিক্রি ও পাচার রুখতেই এই অভিযান। স্থানীয় মানুষদের সহযোগিতা থাকলে পুলিশের এই উদ্যোগ আরও ফলপ্রসূ হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পূজার সময় যাতে যুব সমাজ নেশা এবং অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকে, সেই লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে এমন শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অপু দাস।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top