জাকির হোসেন, ঢাকা, ২১ সেপ্টেম্বর: ‘দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত’—রবিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ সাক্ষ্য শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, ‘যেহেতু শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে মানুষ হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই রাজনৈতিকভাবে এটি আওয়ামী লীগের অপরাধ। আমরা ট্রাইব্যুনালে আবেদন করব।’
ট্রাইব্যুনালের মুখ্য প্রসিকিউটর তাজুল ইসলামও একমত হয়ে বলেন, ‘আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে। আদালতে আসা প্রমাণে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন—যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ১৪ দলীয় জোটের সম্পৃক্ততা স্পষ্ট। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নসহ বিষয়টি আমরা বিবেচনা করব।’
নাহিদের দাবি, জুলাই অভ্যুত্থান ছিল সম্পূর্ণ জনগণের আন্দোলন। ‘দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র ছিল না। জনগণ জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিল। শেখ হাসিনা দেশ ছেড়েছেন কেবল বিচারের ভয়ে,’ বলেন তিনি।
আদালতে তিনি আরও জানান, ‘ব্যক্তিগত কারণে নয়, জাতির পক্ষ থেকে সাক্ষ্য দিতে এসেছি। জুলাই–আগস্টের হত্যাকাণ্ডের আসামিদের কঠোর শাস্তি দিতে হবে।’

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি নাহিদ ইসলামের
Releated Posts
ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর
ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…
হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সতর্ক থাকার নির্দেশ ডিজিএসের
কলকাতা, ২৭ জুন (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে ডিরেক্টরেট জেনারেল অফ…
ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি
নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…
ভেনেজুয়েলার ভূমিকম্প: ১৮ টন ত্রাণ পাঠাল পানামা, প্রস্তুত উদ্ধারকারী বিশেষ দল
পানামা সিটি, ২৭ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার জন্য প্রথম দফায় ১৮ টন মানবিক ত্রাণ পাঠিয়েছে পানামা।…


















