News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাতের আঁধারে বুলডোজার দিয়ে প্রতাপগরে সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর, তীব্র ক্ষোভ, ছুটে যান বিরোধী দলনেতা
Image

রাতের আঁধারে বুলডোজার দিয়ে প্রতাপগরে সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর, তীব্র ক্ষোভ, ছুটে যান বিরোধী দলনেতা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের আঁধারকে হাতিয়ার করে বেছে নিয়েছে গুন্ডামি ও চৌর্যবৃত্তির পথ। প্রতাপগরে সিপিআইএম পার্টি অফিসে চালানো হলো বুলডোজার। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের আলোয় প্রশাসনের সামনে দাঁড়ানোর সাহস নেই বলেই শাসকদল রাতের আঁধারে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, সিপিআইএম পশ্চিম জেলার সম্পাদক রতন দাস সহ ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক সমর চক্রবর্তী।

এবিষয়ে বামফ্রন্টের এক নেতৃত্বর দাবি, জনগণের মধ্যে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে সরকার, আর সেই আতঙ্ক ঢাকতেই বিরোধী শক্তির কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা চলছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের পদক্ষেপ আসলে সরকারের ভয়কে প্রকাশ করছে। কারণ, সর্বত্র জনজীবনের সমস্যা—বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দুর্নীতি নিয়ে যখন ক্ষোভ বাড়ছে, তখন প্রশাসন মানুষের সমস্যা সমাধানের বদলে বিরোধীদের কণ্ঠরোধে ব্যস্ত।

সিপিআইএম-এর স্থানীয় আরেক নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছেন, বুলডোজার চালিয়ে অফিস ভাঙা যাবে, কিন্তু আন্দোলনের শক্তি ভাঙা যাবে না। মানুষের পাশে থেকে সরকারের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চলবেই। তাঁর কথায়, এই ঘটনায় পরিষ্কার ভয় পেয়েছে শাসক। আর সেই ভয়ই তাদেরকে চালিত করছে রাতের আঁধারে গুন্ডামির আশ্রয় নিতে। তবে রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে কতদিন এভাবে ভয় দেখিয়ে মানুষের কণ্ঠস্বর রুখা যাবে?

এদিকে, খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাতের আঁধারে বুলডোজার চালিয়ে পার্টি অফিস ভাঙচুর চালিয়ে শাসক দলের আশ্রিত দুষ্কৃতকারীরা। রাজ্যে আরএসএস ও বিজেপির বর্বরতা চরমে পৌঁচ্ছেছে। জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসে সাড়ে সাত বছরে শুধু লুট করেছে। তাঁর অভিযোগ, রাজ্যের আইনের শাসন সম্পূর্ণ ভূলন্ঠিত হচ্ছে। আসলপ তাঁরা বুঝতে পেরেছেন ধ্বংসের শেষ লগ্নে পৌঁছে গিয়েছে। যার কারণে তাঁরা রাতের আঁধারে গুন্ডামির আশ্রয় নিচ্ছে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top