News Flash

  • Home
  • বিদেশ
  • তুরস্কে দুর্নীতির অভিযোগে ইস্তানবুলের মেয়রসহ ৪৮ জন গ্রেফতার, প্রধান বিরোধী দলকে টার্গেট করার অভিযোগ সিএইচপি-র
Image

তুরস্কে দুর্নীতির অভিযোগে ইস্তানবুলের মেয়রসহ ৪৮ জন গ্রেফতার, প্রধান বিরোধী দলকে টার্গেট করার অভিযোগ সিএইচপি-র

আঙ্কারা, ১৩ সেপ্টেম্বর: তুরস্কে দুর্নীতির অভিযোগে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি -র বিরুদ্ধে দমনপীড়ন আরও জোরদার হয়েছে। শনিবার ইস্তানবুলের বাইরামপাশা জেলার মেয়র হাসান মুতলুসহ ৪৭ জন পৌর কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানায়, ঘুষ, জালিয়াতি, টেন্ডার দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে এই গ্রেফতার।

ইস্তানবুলের প্রধান কৌঁসুলির দপ্তর থেকে জারি হওয়া তদন্ত নির্দেশে এই গ্রেফতারগুলি হয়েছে বলে জানানো হয়েছে। তদন্তের মূল কেন্দ্রে রয়েছে বাইরামপাশা পৌরসভা।

মেয়র হাসান মুতলু গ্রেফতারের পর এক্স-এ দেওয়া এক বিবৃতিতে সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন,”যা ঘটছে তা একটি রাজনৈতিক অপারেশন ছাড়া কিছু নয়। এগুলি ভিত্তিহীন অপবাদ। বাইরামপাশার সম্মানিত নাগরিকদের সঙ্গে নিয়ে আমরা এই অপবাদ ও অনৈতিকতার বিরুদ্ধে লড়াই করব এবং জয়ী হব।”

গত কয়েক মাসে সিএইচপি-র অন্তত এক ডজনের বেশি মেয়র এবং শতাধিক পৌরসভা কর্মচারী দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। এর মধ্যে রয়েছেন ইস্তানবুল মহানগরের মেয়র এবং বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুও।

ইমামোগলুর গ্রেফতারকে কেন্দ্র করে তুরস্কজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ দেখা দেয়। সিএইচপি দাবি করেছে, এই সব গ্রেফতার এবং দুর্নীতির অভিযোগ আসলে সরকারের একটি পরিকল্পিত অভিযান, যার উদ্দেশ্য বিরোধী দলকে দুর্বল করা এবং এরদোয়ানের জন্য আগামী প্রেসিডেন্ট নির্বাচনে পথ প্রশস্ত করা।

তবে সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। সরকারি তরফে বলা হয়েছে, তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং তারা আইন অনুযায়ী কাজ করছে।

এই পরিস্থিতির মধ্যেই আগামী সোমবার একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে, যেখানে সিএইচপি-র ২০২৩ সালের কংগ্রেস বাতিলের বিষয়ে আদালত রায় দিতে পারে। যদি কংগ্রেস বাতিল হয়, তাহলে দলের নেতৃত্ব বদল হওয়ার সম্ভাবনা প্রবল এবং সিএইচপি-র মধ্যে অভ্যন্তরীণ সংকট দেখা দিতে পারে।

প্রসঙ্গত, ২০২৪ সালের স্থানীয় নির্বাচনে সিএইচপি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল, যা শাসক দল একেপি-র জন্য একটি বড় ধাক্কা ছিল।

———-

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top