News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দশমীঘাটে প্রতিমা নিরঞ্জন স্থল পরিদর্শনে আগরতলা পুরনিগমের মেয়র
Image

দশমীঘাটে প্রতিমা নিরঞ্জন স্থল পরিদর্শনে আগরতলা পুরনিগমের মেয়র

আগরতলা,১১ সেপ্টেম্বর: সামনেই শারদীয়া দুর্গোৎসব। উৎসবের পর শহর জুড়ে শুরু হবে প্রতিমা নিরঞ্জন। আর সেই লক্ষ্যে আজ দশমীঘাট এলাকা পরিদর্শন করলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার।

পরিদর্শন শেষে মেয়র বলেন, আগরতলার বেশিরভাগ দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জন এই দশমীঘাটেই হয়। তাই এখানে ভিড়ও থাকে সর্বাধিক। এবছরেও নির্বিঘ্ন প্রতিমা নিরঞ্জনের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হবে।

তিনি আরও জানান, আলোর ব্যবস্থা থেকে শুরু করে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও যানবাহন নিয়ন্ত্রণ— সব ক্ষেত্রেই পুরনিগম সক্রিয় ভূমিকা নেবে। শহরবাসীর সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের অন্যান্য দপ্তরের সঙ্গেও সমন্বয় করা হবে।
মেয়রের দাবি, প্রতিবারের মতো এবছরও যাতে শান্তিপূর্ণভাবে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়, সেজন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে পুরনিগম।

Releated Posts

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top