News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোনামুড়ায় স্বর্ণ পাচার বাণিজ্যকে কেন্দ্র করে যুবক খুনের অভিযোগ
Image

সোনামুড়ায় স্বর্ণ পাচার বাণিজ্যকে কেন্দ্র করে যুবক খুনের অভিযোগ

সোনামুড়া, ১০ সেপ্টেম্বর: স্বর্ণ পাচার চক্রের দ্বন্দ্বকে কেন্দ্র করে খুন হলেন সোনামুড়ার এক যুবক। মৃতের নাম সুলেমান হোসেন (২২)। মঙ্গলবার গভীর রাতে তাকে খুন করে দুষ্কৃতীরা মৃতদেহ গাড়িতে তুলে এনে বুধবার সকালে সোনামুড়া হাসপাতাল চত্বরে ফেলে পালিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী মহকুমা সোনামুড়ায়।

ঘটনার পরেই হাসপাতাল প্রাঙ্গণে ভিড় জমায় স্থানীয় মানুষ। খবর পেয়ে ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য সীমান্তবর্তী এন.সি. নগর গ্রামের রুকসানা বেগম নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। অভিযোগ, ওই মহিলা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক স্বর্ণ পাচার চক্রের সঙ্গে যুক্ত।

পরিবার সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে পাচারকারীরা সীমান্ত বেড়ার ওপারে স্বর্ণ ঢিল ছুড়ে এপারে পাঠায়। এরপর এন.সি. নগরের রুকসানা বেগমের মাধ্যমে সেগুলি সংগ্রহ করে সোনামুড়ার সীমান্ত এলাকা থেকে আগরতলায় পাঠানো হয়। পরে কলকাতায় চলে যায় সেই স্বর্ণ। তিন দিন আগে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের বিস্কিট পাচার চক্র সীমান্ত দিয়ে ঢোকায়। ওই চালান সংগ্রহের দায়িত্বে ছিল সুলেমান। কিন্তু শেষ পর্যন্ত সে তা সংগ্রহ করতে পারেনি।

পরিবারের অভিযোগ, এই নিয়েই মঙ্গলবার সন্ধ্যায় পাচার চক্রের ৪-৫ জন দুষ্কৃতী সুলেমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত আড়াইটার দিকে সুলেমান তার মাকে ফোন করে জানান, তাকে মারধর করা হচ্ছে। তার কয়েক ঘণ্টা পরেই হাসপাতালের সামনে মিলল তার নিথর দেহ।
ঘটনা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top