News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ গ্রেপ্তার দুই
Image

বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ গ্রেপ্তার দুই

সোনামুড়া, ৯ সেপ্টেম্বর: সোনামুড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে নেশাসামগ্রী পাচার অব্যাহত রয়েছে। পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা নেশা সামগ্রী সহ এনসিনগর থেকে দুই নেশা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ও বিএসএফ।

সোনামুড়া থানার পুলিশ এবং ৮১নং বিএসএফ মিলে ২জন ড্রাগ প্যাডলারকে আটক করেছে। তাদের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ১০০টি এসকফ সিরাপ দুটি বস্তায় এবং ৬০০ গ্রাম ইয়াবা ট্যাবলেট একটি বান্ডেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, এগুলি তারা বাংলাদেশে পাঠাবে বলে রেখেছিল। এই নিয়ে সোনামুড়া থানাতে তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়। এই মামলাতে ওই এলাকা থেকে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান।আজ তাদের আদালতে প্রেরণ করা হবে পুলিশ রিমান্ড চেয়ে। যাদেরকে নেশা সামগ্রী সহ আটক করা হয়েছে তারা হলো, ইদ্রিস মিয়া (৬০) ও মনুরা খাতুন (৫৬)। তাদের বাড়ি- এনসিনগর, ফকিরাদুলা, থানা- সোনামুড়া, সিপাহীজলা। পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরো কারা জড়িত রয়েছে তাদের সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা করবে পুলিশ। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সোনামুড়া থানার পুলিশ জানিয়েছে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top