News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দ্রুতগতির ফলে বাইক দুর্ঘটনায় নিহত বিদ্যালয় পরিদর্শকের ছেলে
Image

দ্রুতগতির ফলে বাইক দুর্ঘটনায় নিহত বিদ্যালয় পরিদর্শকের ছেলে

আগরতলা, ৯ সেপ্টেম্বর : বাইক দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। গতকাল রাতে বাগমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে ওই যুবক। সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে ওই যুবক বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। বাগমা এলাকায় একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সোজা একটি লরিট সঙ্গে ধাক্কা খায়। ধাক্কায় ওই ছিটকে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরই স্থানীয়রা ছুটে এসে তাকে দ্রুত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। তবে, চিকিৎসকরা জানান যে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

আরও জানা গিয়েছে, ওই যুবক উদয়পুর বিদ্যালয় পরিদর্শকের ছেলে রিপন জমাতিয়া (২৫)। দ্রুত গতির কারণেই সে দূর্ঘটনার কবলে পড়ে। রিপনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই পরিবার, আত্মীয়স্বজন এবং সহপাঠী-বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top