News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাইট ক্লাব ইস্যুতে প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস
Image

নাইট ক্লাব ইস্যুতে প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার হৃদয়স্থলে রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় সম্প্রতি একটি নাইট ক্লাব খোলাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি ঘিরে সরব হয়েছে প্রদেশ তৃণমূল কংগ্রেস। সোমবার আগরতলার তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা জানান, এধরনের উদ্যোগ শহরের দীর্ঘদিনের সাংস্কৃতিক পরিমণ্ডলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
শান্তনু সাহার বক্তব্য, রবীন্দ্র ভবন শুধু একটি ভবন নয়, এটি ত্রিপুরার সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র। এখানে নিয়মিত নাটক, সংগীত, আবৃত্তি, চিত্র প্রদর্শনী থেকে শুরু করে নানা ধরনের শিল্প-সাহিত্যচর্চা হয়ে থাকে। এমন একটি জায়গার অদূরে নাইট ক্লাব চালু করা মানে তরুণ প্রজন্মকে ভুল পথে পরিচালিত করা। এর ফলে শহরের ঐতিহ্য ও সংস্কৃতির শিকড় নষ্ট হয়ে যাবে।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করার চেষ্টা করছে। তাঁর কথায়, রবীন্দ্র ভবনের পাশেই শিশুদের জন্য নির্ধারিত ‘শিশু উদ্যান’ রয়েছে। পরিবার ও কচিকাঁচাদের জন্য নির্ধারিত এলাকায় এধরনের ক্লাব চালানো সম্পূর্ণ অনৈতিক এবং সমাজবিরোধী।

এদিন শান্তনু সাহা শুধু বর্তমান মুখ্যমন্ত্রীকেই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব কুমার দেবের প্রতিও আহ্বান জানান এই নাইট ক্লাব বন্ধ করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে। তাঁর দাবি, এ বিষয়ে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত, কারণ এটি কেবল রাজনৈতিক নয়, সাংস্কৃতিক ও সামাজিক সমস্যা।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে— যদি অবিলম্বে প্রশাসন ও সরকার এই নাইট ক্লাব বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে। দলের পক্ষ থেকে সাংস্কৃতিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষদেরও এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রশাসন এই বিতর্কিত নাইট ক্লাবের বিষয়ে কী পদক্ষেপ নেবে, এখন তাই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Releated Posts

সীমান্ত এলাকায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ৩০ এপ্রিল : সীমান্ত এলাকায় টহলদারির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। সোনামুড়া থানাধীন এন সি নগর বর্ডার…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

ত্রিপুরা বিধানসভায় সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে এবং প্রাক্তন মন্ত্রী কার্তিক কন্যা দেববর্মার প্রয়াণে স্মৃতিচারণ

আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরা বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে বৃহস্পতিবার সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে এবং প্রাক্তন মন্ত্রী কার্তিক…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

রাজ্যে ৬.৪৮ লক্ষেরও বেশি গ্রামীণ পরিবার নিরাপদ পানীয়জলের সুবিধা পাচ্ছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: ত্রিপুরায় জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সর্বজনীন করার লক্ষ্যে জল জীবন মিশন…

ByByReshmi Debnath Apr 29, 2026

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, খোলা থাকছে স্কুল-কলেজ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ এপ্রিল: বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে,…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top