News Flash

  • Home
  • বিদেশ
  • চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী মিছিলে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু
Image

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী মিছিলে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু

জাকির হোসেন, ঢাকা, ৬ সেপ্টেম্বর : বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘জশনে জুলুস’ মিছিলের ভিড়ে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিন জন। শনিবার দুপুর ১২টা নাগাদ শহরের মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন এই তথ্য জানান। নিহতদের একজনের নাম আইয়ুব আলী এবং অন্যজনের নাম সাইফুল ইসলাম। পুলিশ জানায়, তীব্র গরমে অসুস্থ হয়ে ভিড়ের মধ্যে পড়ে গেলে পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এসআই নুরুল আলম বলেন, ‘জশনে জুলুস চলাকালে তীব্র গরমে অসুস্থ হয়ে একজন ব্যক্তি ভিড়ের মধ্যে লুটিয়ে পড়েন। লোকজন তাকে হাসপাতালে নিয়ে এলে দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও তিন জনকে আহত অবস্থায় আনা হয়, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’ প্রসঙ্গত, আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ১২ রবিউল আউয়াল নবি মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুদিনে চট্টগ্রামে জশনে জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে৷

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top