News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে অরাজকতা, ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিরোধিতা, ঢাকায় বাতিল হলো রবীন্দ্র স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
Image

বাংলাদেশে অরাজকতা, ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিরোধিতা, ঢাকায় বাতিল হলো রবীন্দ্র স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

জাকির হোসেন, ঢাকা, ৬ সেপ্টেম্বর : ঢাকায় ‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’ ব্যানারে জড়ো হওয়া একদল ব্যক্তির আপত্তির মুখে বাতিল হয়ে গেছে স্রোত আবৃত্তি সংসদের ‘রবীন্দ্র স্মরণ দ্রোহে, জাগরণে রবীন্দ্রনাথ’ শীর্ষক কবিতা আবৃত্তির অনুষ্ঠান৷ শুক্রবার সন্ধ্যা সাতটায় ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলার সভাগৃহে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তার এক ঘণ্টা আগে ১০ থেকে ১২ জনের একটি দল সেখানে যায়। কেন ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক কর্মীদের হলে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে, সেই প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃপক্ষকে করে তারা। তারা বলতে থাকে, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ফ্যাসিবাদকে নতুন করে পুনর্বাসন করার চেষ্টা চলছে। পরে বিশ্বসাহিত্য কেন্দ্রের নোটিশ বোর্ডে এই কবিতা আবৃত্তির অনুষ্ঠানের নাম মুছে ফেলা হয়। এই ঘটনার আগেই ওই অনুষ্ঠানের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’–এর এই সদস্যরা।

এই কবিতা আবৃত্তির অনুষ্ঠান নিয়ে হল কর্তৃপক্ষ ও বিরোধিতাকারীদের মধ্যে এসব ঘটনার সময় অনুষ্ঠানের আয়োজকদের কাউকে সেখানে দেখা যায়নি। আয়োজক স্রোত আবৃত্তি সংসদ ফেসবুকে এক পোস্টে অনুষ্ঠানটি স্থগিত করার ঘোষণা দিয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তির সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদের রক্ত আমাদের প্রেরণার উৎস। নজরুল-রবীন্দ্রনাথ-জীবনানন্দ-সুকান্ত আমাদের বোধকে শাণিত করে। আমরা শান্তিতে বিশ্বাস করি, সংস্কৃতিকর্মী হিসেবে যেকোনো সংঘাতের বিরুদ্ধে আমাদের অবস্থান। আর তাই আজ ৫ই সেপ্টেম্বর ২০২৫–এর রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে আয়োজিত অনুষ্ঠান স্থগিত করা হলো।’

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top