News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশেষ ড্রোনের সাহায্যে রাজ্যের সমস্ত জেলার রোগাক্রান্ত রাবার গাছে ঔষধ স্প্রে শুরু করল ত্রিপুরা রাবার বোর্ড
Image

বিশেষ ড্রোনের সাহায্যে রাজ্যের সমস্ত জেলার রোগাক্রান্ত রাবার গাছে ঔষধ স্প্রে শুরু করল ত্রিপুরা রাবার বোর্ড

আগরতলা, ৪ সেপ্টেম্বর: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর রাবার চাষীদের মুখে হাসি ফোটাতে শুরু করল ত্রিপুরা রাবার বোর্ড। জানা গেছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ফাঙ্গাসজনিত কারণে রাবার গাছ রোগাক্রান্ত হয়ে গাছের পাতা অকালে ঝরে পড়ছে, যার ফলে রাবার চাষীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল।

রাবার গাছে এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার পর রাবার রস সংগ্রহ করা প্রায় বন্ধ করে দিয়েছিল চাষীরা, পাশাপাশি অনেক রাবার গাছ মারাও গেছে। এই রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি রাবার চাষী এবং রাবার সমিতির পক্ষ থেকে জানানো হয় রাবার বোর্ডে। পরে রাবার বোর্ডের পক্ষ থেকে রাবার বাগান থেকে নমুনা সংগ্রহ করে দেখা যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে রাবার গাছের পাতায় ফাঙ্গাস আক্রান্ত হয়ে একটি নতুন রোগে আক্রান্ত হচ্ছে যার ফলে রাবার গাছের পাতা অকালে ঝরে পড়ছে।

পরে রাবার বোর্ডের তরফ থেকে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে এবং খুব স্বল্প সময়ের মধ্যে রাবার বোর্ডের তরফ থেকে তামিলনাড়ু থেকে প্রতিষেধক ঔষধ সহ ঔষধ স্প্রে করার বিশেষ ড্রোন এবং ড্রোন পরিচালককে টেন্ডারের মাধ্যমে নিয়ে আসা হয়।

পরে এই প্রতিষেধক ঔষধ এবং ড্রোন পরীক্ষামূলকভাবে চালানোর পর বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ বিশালগড় মহকুমার পূর্ব চাম্পামুড়া আরপিএস সংলগ্ন আক্রান্ত রাবার গাছে সরকারিভাবে রাবার বোর্ডের তরফ থেকে বিশেষ ড্রোনের মাধ্যমে প্রতিষেধক ঔষধ স্প্রে করার কাজ শুরু করে। তবে ত্রিপুরায় এই প্রথম ড্রোনের সাহায্যে গাছে প্রতিষেধক ঔষধ স্প্রে করার কাজ শুরু করল ত্রিপুরা রাবার বোর্ড।

আজ থেকে প্রায় প্রতিদিনই এই বিশেষ ড্রোনের সাহায্যে আক্রান্ত রাজ্যের সমস্ত জেলার রাবার গাছে ঔষধ স্প্রে করা হবে আর এতেই আক্রান্ত রাবার গাছগুলি এই রোগের হাত থেকে রক্ষা পাবে। তড়িঘড়ি ত্রিপুরা রাবার বোর্ডের এই বিশেষ উদ্যোগের ফলে আতঙ্কিত রাবার চাষীদের মুখে হাসি ফুটতে শুরু করেছে।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top