News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভোট রণকৌশলকে হাতিয়ার করে অগ্রসর হওয়ার চেষ্টা বিজেপির : মানিক সরকার
Image

ভোট রণকৌশলকে হাতিয়ার করে অগ্রসর হওয়ার চেষ্টা বিজেপির : মানিক সরকার

আগরতলা, ৩০ আগস্ট : ভোট রণকৌশলকে হাতিয়ার করে বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করে। আজ ডিওআইএফআই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যাগে আয়োজিত রক্তদান শিবিরে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

প্রসঙ্গত, আজ থেকে ২৫ বছর আগে প্রয়াত হয়েছিলেন যোগেন্দ্রনগর এলাকার সিপিআইএম নেতৃত্ব ডঃ অজিত রায় চৌধুরী। তাঁর প্রয়াণ দিবসের ২৫ বছর পূর্তিতে বিদ্যাসাগর পার্টি অফিসে শহিদ ডঃ অজিত রায় চৌধুরীর শহিদান দিবস পালন করা হয়েছে। একই সাথে এইদিন এক রক্তদান শিবিরেরও আয়োজন করে ডি ওআইএফআই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস সহ অন্যান্যরা।

এদিন মানিক সরকার বলেন, গত ১১ বছর ধরে কেন্দ্রে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি আপাদমস্তক জনবিরোধী কার্যকলাপ সারা দেশে চালিয়ে যাচ্ছে। গোটা ত্রিপুরার অরাজকতা তৈরী করে রেখেছে। শ্রমিক, দিনমজুর, সংখ্যালঘু, কৃষক, তপশীলি জাতি, উপজাতি, হিন্দু, মুসলাম সহ অন্যান্যদের উপর অমনাবিক আন্দোলন করতে পূর্বে কোনো সরকারকে দেখা যায়নি। আগামীদিনে বিজেপির হার নিশ্চিত জেনেই জনগণের উপর অত্যাচার করছে। গোটা ত্রিপুরায় অরাজকতা পরিবেশ তৈরী হয়ে রয়েছে। এটা বিজেপির শক্তির লক্ষণ নয়। এটা বিজেপির দূর্বলতা জনসম্মুখে প্রকাশ পাচ্ছে।

তাঁর কথায়, বিজেপি ভেবেছিল একাই সরকার গঠন করতে পারবে। গত লোকসভা নির্বাচনে ৪০০ আসন পার করার স্লোগান দিয়েছিল। কিন্তু বিজেপি নির্বাচনে ২৪০টা আসন পেয়েছিল। বিজেপি সরকার একা সরকার গড়তে পারেন নি। বরখ অন্যের কাঁধে ভড় করে সরকার চালাচ্ছে, বলে কটাক্ষ তাঁর।

এদিন তিনি আরও বলেন, কিছুদিন আগে বিহারের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রথম পর্যায়ে খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ৬৫ লক্ষ নামের বিবরণ প্রকাশ করেছিলেন। তার মধ্যে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মুসলিম, সংখ্যালঘু সম্প্রদায় সহ অন্যান্যদের নাম বাতিল করা হয়েছে। এর ফলে বিহার সহ গোটা ভারতে প্রতিবাদ হচ্ছে। এমনকি, সংসদে ও এবিসয়ে বিরোধীদের কন্ঠরোধ করা হয়েছে। বিজেপি নিজেদের পছন্দ মতো ভোটার তালিকা প্রকাশ করেছে। এককথায়, ভোট রণকৌশলকে হাতিয়ার করে বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top