News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা ধর্ষণে সাহায্যকারী নির্যাতিতার মা এবং বড় বোনকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ, মূল অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড
Image

নাবালিকা ধর্ষণে সাহায্যকারী নির্যাতিতার মা এবং বড় বোনকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ, মূল অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড

আগরতলা, ২৫ আগস্ট : আজ এক সাড়া জাগানো রায় ঘোষণা করলো ধর্মনগরের বিশেষ আদালত। নাবালিকা ধর্ষণে সাহায্যকারী নির্যাতিতার মা এবং বড় বোনকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিল ধর্মনগরের বিশেষ আদালত। আর মূল অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০০০০ টাকা জরিমানার রায় ঘোষণা দিয়েছে। তাছাড়া, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক অংশুমান দের্ববমা।

এদিন সরকারি আইনজীবী সুদর্শন শর্মা জানিয়েছেন, আজ ধর্মনগর বিশেষ আদালতের বিচারক অংশুমান দের্ববমা এক ন্যাক্কারজনক ঘটনার রায় ঘোষণা দিয়েছেন। গত ২০২০ সালে ধর্মনগর নয়াপাড়ার বাসিন্দা মানিক পালের বাড়িতে নিয়ে ভাড়া থাকতেন মা এবং তাঁর দুই মেয়ে। দীর্ঘদিন ধরে তাঁদের বাড়িতে সমীর নাহা নামে এক যুবকের যাতায়াত ছিল। তিনি আরও জানিয়েছেন, সমীর নাহা প্রায়ই নির্যাতিতার বড় বোনের সাথে মদ্যপান করতেন। একদিন রাতে মদ্যপান করে ছোট বোনকে ধর্ষণ করেন। পরবর্তী সময়ে নাবালিকা এই বিষয়টি তাঁর মা ও বড় বোনকে জানিয়েছিল। কিন্তু তাঁরা নাবালিকাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। তারপর ও একাধিকবার ওই অভিযুক্ত সমীর নাহা তাঁকে ধর্ষণ করেন। পরবর্তী সময়ে তাঁরা এই ভাড়া বাড়ি ছেড়ে জেল রোডেস্থিত এক বাড়িতে গেলে সেখানেও সমীর নাহা হাজির হন এবং নাবালিকাকে ধর্ষণ করেন। পরবর্তী সময়ে চাইল্ড প্রটেকশনের সহযোগিতায় ২০২১ সালে ৩ এপ্রিল ধর্মনগর মহিলা থানায় মামলা দায়ের করেন ওই নাবালিকা।

তিনি আরও বলেন, মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে মহিলা থানার পুলিশ আধিকারিক আদালতে চার্জশিট দাখিল করেন। মোট ১৭ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে আদালত আজ এই মামলার রায় ঘোষণা করে। ৩৭৬(২) আইপিসি ধারায় আসামী সমীর নাহাকে সশ্রম কারাদণ্ড এবং ১০০০০ টাকা জরিমানার রায় ঘোষণা দিয়েছে। তাছাড়া, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। পাশাপাশি, নাবালিকা ধর্ষণে সাহায্যকারী নির্যাতিতার মা এবং বড় বোনের ১০ বছরের কারাদণ্ড দিলো ধর্মনগরের বিশেষ আদালত।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top