News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমতলীতে কালীমন্দিরে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-বাসনপত্র খোয়া
Image

আমতলীতে কালীমন্দিরে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-বাসনপত্র খোয়া

আগরতলা, ২৪ আগস্ট : আমতলী থানার অন্তর্গত বিবেক নগর এলাকার নিউ রাম ঠাকুর সংঘের কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গভীর রাতে চোরের দল মন্দিরের গ্রিলের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর প্রণামী বাক্স ভেঙে প্রায় আট হাজার টাকা নিয়ে যায়। শুধু তাই নয়, মন্দিরে রাখা বিভিন্ন কাশ ও পিতলের বাসনপত্রসহ অন্যান্য মূল্যবান সামগ্রীও চুরি করে নিয়ে গেছে তারা।

প্রতিদিন স্থানীয় ইন্দ্র সূত্রধর নামে এক বৃদ্ধা মন্দিরে পূজা দিতে আসেন। আজ সকালে তিনি মন্দিরে এসে তালা ভাঙা দরজা এবং ভেতরে এলোমেলো জিনিসপত্র দেখতে পান। প্রণামী বাক্স খালি এবং মূল্যবান সরঞ্জাম উধাও দেখে তিনি সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top