News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় অন্ত্যোদয় পরিবারভুক্ত মেয়ে সন্তানের বিবাহের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে: মন্ত্রী সুশান্ত
Image

মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় অন্ত্যোদয় পরিবারভুক্ত মেয়ে সন্তানের বিবাহের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে: মন্ত্রী সুশান্ত

আগরতলা, ২২ আগস্ট : সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় অন্ত্যোদয় পরিবারভুক্ত বিবাহযোগ্য মেয়ে সন্তানের বিবাহের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। ২০ আগস্ট রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী অন্ত্যোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনায় অন্ত্যোদয় পরিবারের কোনও ব্যক্তি প্রয়াত হলে অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। এছাড়াও রাজ্য সরকার সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পার্সনস নামে একটি নতুন প্রকল্প চালু করবে। এই প্রকল্পের আওতায় শুধুমাত্র মানসিকভাবে দিব্যাঙ্গ ব্যক্তিদের মাসিক ভাতা ৫ হাজার টাকা করে প্রদান করা হবে। খাদ্যমন্ত্রী জানান, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে সি.ডি.পি.ও.-র ৪টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। টি.পি.এস.সি.-র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top