News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূজার আগে শেষ হবে মন্দির ও ড্রেনের কাজ, আশ্বাস মেয়রের
Image

পূজার আগে শেষ হবে মন্দির ও ড্রেনের কাজ, আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ আগস্ট : আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ প্রগতি রোড মেহের কালীবাড়িতে নির্মীয়মাণ নতুন মন্দিরের কাজ খতিয়ে দেখেন। এদিন তিনি মন্দির প্রাঙ্গণে গিয়ে চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং দ্রুততম সময়ে নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন।

মেয়র বলেন, আগরতলার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মানুষের গভীর আবেগ জড়িত। তাই মেহের কালীবাড়ির নতুন মন্দিরের কাজ যাতে নির্ধারিত সময়ে শেষ হয়, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে।

এদিন মেয়র দীপক মজুমদার কের চৌমুনির কালী মন্দিরের সামনের ড্রেনের কাজও পরিদর্শন করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানান, পূজার আগেই ওই ড্রেনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এর ফলে জলনিকাশে সমস্যার সমাধান হবে এবং ভক্তদের যাতায়াত আরও সহজ হবে।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top