News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পেট্রোলের সংকট অব্যাহত
Image

রাজ্যে পেট্রোলের সংকট অব্যাহত

petrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ রাজ্যে পেট্রোল ডিজেলের সঙ্কট অব্যাহত৷ এখানো রাজধানী আগরতলাতে বেশ কিছু পাম্পে গ্রাহকদের পেট্রোন সংগ্রহ করার জন্য দীর্ঘ লাইন দেখা গিয়েছে৷ শনিবার, রবিবারের পর সোমবার পেট্রোল পাম্পে একই চিত্র৷ এইদিকে আইওসির ধর্মনগরস্থিত তেল ডিপো থেকে রবিবার পেট্রোল, ডিজেল ইত্যাদি সরবরাহ করা হয়নি কারণ রবিবার ডিপোতে ছুটি৷ ফলে, শনিবার সরবরাহ হওয়া জ্বালানি তেলই সোমবার পর্যন্ত বিভিন্ন পাম্পের ভরসা৷ খবরের সূত্রে জানা গিয়েছে সোমবার থেকে লামডিংস্থিত সরবরাহ কেন্দ্র থেকে মণিপুর, নাগাল্যান্ডে তেল সরবরাহ শুরু হয়েএছ৷ সেই ক্ষেত্রে অবশ্য সুফল পাবে ত্রিপুরা৷ তবে তার জন্য অপেক্ষা করতে হবে মঙ্গলবার কিংবা বুধবার পর্যন্ত৷ ধর্মনগর ডিপো সূত্রে জানা গিয়েছে, শনিবার ডিপো থেকে মোট ৬৫ টি তেলের ট্যাঙ্কার বিভিন্ন পাম্পের উদ্দেশ্যে ছাড়া হয়েছে৷ তেল সঙ্কট নিয়ে আইওসির ধর্মনগরস্থিত ডিপো ম্যানেজার অমিতাভ চৌধুরীর দাবি সমস্যা নিরসনের জোর প্রচেষ্টা চলছে৷ খুব তাড়াতাড়ি এর ফলও পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন ধর্মনগর ডিপো ম্যানেজার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top