News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি যাওয়া বাইক উদ্ধার গন্ডাছড়ায়
Image

চুরি যাওয়া বাইক উদ্ধার গন্ডাছড়ায়

tripura-policeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ ধলাই জেলার গন্ডাছড়ার ভগীরথ পাড়ার জঙ্গল থেকে একটি চুরি যাওয়া  বাইক উদ্ধার করেছে পুলিশ৷ বাইকটির নম্বর টিআর০৪-৭৭৫৭৷ গতকাল রাতে গন্ডাছড়ার সাবজোনাল অফিসের কোয়াটার থেকে বাইকটি চুরি হয়েছিল৷ মালিকের নাম উত্তম দেববর্মা৷ সোমবার সকালে বাইকের মালিক এব্যাপারে গন্ডাছড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ পাওয়ার পর পুলিশ বাইক উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেছে৷ সন্দেহভাজন দুই যুবককে আটক করে পুলিশ৷ তারা হল জুপেন রিয়াং ও কিশোরকুমার জমাতিয়া৷ তাদের বাড়ি ভগীরথ কলোনি৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সাফল্য পেয়েছে পুলিশ৷ তারা বাইক চুরির দায় স্বীকার করেছে৷ তাদের স্বীকারোক্তিমূলে জঙ্গল থেকে বাইকটি উদ্ধার করা হ য়েছে৷ দুজনকেই আদালতে সোর্পদ করা  হয়৷ আদালত থেকে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top