News Flash

  • Home
  • Uncategorized
  • খয়েরপুরে উচ্ছেদকৃত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবীতে জেলা শাসক সকাশে বিজেপি
Image

খয়েরপুরে উচ্ছেদকৃত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবীতে জেলা শাসক সকাশে বিজেপি

bjpনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ খয়েরপুর বাজারের উচ্ছেদকৃত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পনর্বাসনের দাবিতে পশ্চিম জেলার জেলাশাসকের দ্বারস্থ হল বিজেপি৷ বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল পশ্চিম জেলার জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারক লিপি তুলে দেন৷ ডেপুটেশান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক বলেন খয়েরপুর বাজারটি প্রাচীনতম বাজার৷ এই বাজারের উপর নির্ভর করে বহু ব্যবসায়ী পরিবার বেঁচে আছে৷ ১০০’র বেশি দোকানপাট উচ্ছেদ করে দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, আসাম-আগরতলা জাতীয় সড়ক চার লেন করার তাগিদেই রাস্তার দুপাশের দোকানপাট, বাড়িঘর ও অন্যান্য নির্মাণ ভেঙ্গে দেওয়া  হচ্ছে৷ খয়েরপুর বাজারটি তাতে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়৷ বাজারের বেশ কিছু সংখ্যক ব্যবসায়ীর দোকানপাট ভেঙ্গে দেওয়ার ফলে ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়েছেন৷ বিজেপির পক্ষ থেকে এসব ব্যবসায়ীদের পুনর্বাসন ও বিকল্প স্থান  সংকুলনের ব্যবস্থা করতে দাবি জানানো হয়েছিল৷ কিন্তু এবিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ গত কিছুদিনের মধ্যে তিনবার মহকুমা শাসকের কাছে এবিষয়ে দাবি জানিয়েছে বিজেপি৷ কিন্তু তাতে কোন সাড়া মিলেনি৷ সে কারণেই বাধ্য  হয়ে সোমবার জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করেছেন বিজেপির নেতৃবৃন্দ৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top