News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিমাকে মদ্যপান করিয়ে গণধর্ষণের পর খুন, ধৃতরা ফের পুলিশ রিমান্ডে
Image

প্রতিমাকে মদ্যপান করিয়ে গণধর্ষণের পর খুন, ধৃতরা ফের পুলিশ রিমান্ডে

lock-upনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ ডিসেম্বর৷৷ প্রতিমা হত্যাকান্ডের সঙ্গে জড়িত বাড়ির মালিক মৃদুল দেববর্মা ও লিটন লস্করকে ছয়দিনের পুলিশ রিমান্ড শেষে সোমবার পুনরায় আদালতে তোলা হয়৷ তদন্তকারী পুলিশ অফিসার তথা বিশালগড় মহিলা থানার ওসি স্বস্তী দাস আবারও সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদন জানান আদালতে৷ মাননীয় বিচারক পুলিশের আবেদন মোতাবেক আরও দুইদিন রিমান্ডের নির্দেশ দেন অভিযুক্তদের৷  কিন্তু, অসুস্থতার কারণ দেখিয়ে মৃদুল দেববর্মাকে ভর্ত্তি করাতে বাধ্য হয় হাসপাতালে৷ আদালত সূত্রে জানা গিয়েছে, পুলিশ ফরোয়ার্ডিং রিপোর্টে বলেছে প্রতিমা হত্যাকান্ডের ময়না তদন্তের রিপোর্ট পুলিশ সংগ্রহ করেছে৷ তাতে বলা হয়েছে প্রতিমাকে গণধর্ষণ করা হয়েছে৷ তারপর তাকে খুন করা হয়েছে৷ গোপনাঙ্গে ক্ষত ও বেশ কিছু আঘাতের চিহ্ণ পাওয়া গিয়েছে৷ পুলিশ আইপিসির ৩৭৬ (ডি) ধারা যুক্ত করার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেছে৷ রিপোর্টে আরও জানানো হয়েছে ধৃত মৃদুল দেববর্মা ও লিটন লস্কর দুজনেই বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে৷ পুলিশ বিভিন্ন সাক্ষী ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানতে পেরেছে মৃদুল ও লিটন দুজনই প্রথমে মদ খাইয়ে প্রতিমাকে মৃদুল দেববর্মার পুকুর পারে নিয়ে যায়৷ এতে পুলিশের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে মৃদুল ও লিটন হত্যাকান্ডের সাথে জড়িত৷ তারা দুজনেই স্বীকার করেছে মদ খাইয়ে প্রতিমাকে পুকুরের পার পর্যন্ত নিয়ে যায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃদুল ও লিটন ছাড়াও এই গণধর্ষণ ও হত্যাকান্ডে আরও কয়েকজন জড়িত রয়েছে৷ পুলিশ তাদের দ্রুত জালে তুলতে সক্ষম হবে৷ প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর প্রতিমা বর্মন খুন হয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top