News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঠিকাদারের নেতৃত্বে দিনদুপুরে এক শ্রমিককে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা, ঘটনায় চাঞ্চল্য
Image

ঠিকাদারের নেতৃত্বে দিনদুপুরে এক শ্রমিককে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা, ঘটনায় চাঞ্চল্য

উদয়পুর, ১৯ আগস্ট : দিনদুপুরে উদয়পুর মহারানী এলাকা থেকে অপহরন করা হয় এক শ্রমিককে। উদয়পুর নবশক্তি ক্লাব সংলগ্ন এলাকায় এক বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ তাকে। এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

উদয়পুর মহারানী এলাকা থেকে দিন দুপুরে প্রকাশ্যে অপহরণ করে নিয়ে গেল এক শ্রমিককে। শ্রমিকের নাম সজল দে। মহারানী এলাকায় গ্যাসের পাইপ লাইনের কাজ করে সে। সজল দে ছিল হেড মিস্ত্রি। মঙ্গলবার আনুমানিক ১১ ঘটিকায় পারভেজ খান নামে এক ঠিকাদার এর নেতৃত্বে চারজন বুলেরু গাড়ি নিয়ে সজল দে কে কিডন্যাপ করে উদয়পুর নবশক্তি ক্লাব সংলগ্ন এলাকায় এক বাড়িতে আটকে রাখে বলে অভিযোগ।

জানা গেছে, পারভেজ খান সোনামুড়া নেপকোতে কর্মরত এবং পেশায় একজন ঠিকেদার। উনার নেতৃত্বে হেড মিস্ত্রি সজল দে কে মহারানী থেকে তুলে নিয়ে আটকে রাখা হয়। তবে কি কারণে আটকে রাখা হয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি। যদিও বিকাল সাড়ে তিন ঘটিকায় আর কে পুর থানা পুলিশের সহযোগিতায় সজল দে কে উদ্ধার করা হয়। তবে এক্ষেত্রে পুলিশ কাউকে আটক কিংবা কোন ধরনের মামলা গ্রহণ করেনি থানায়। দিন দুপুরে প্রকাশ্যে শ্রমিককে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনাটি উদয়পুর শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হলেও কোন এক অশুভ শক্তির কারণে পুলিশ কোন ধরনের ভূমিকা নিচ্ছে না।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top