News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে পূর্ব আগরতলা থানায় নেশার বিরুদ্ধে ডেপুটেশন প্রদান
Image

সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে পূর্ব আগরতলা থানায় নেশার বিরুদ্ধে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১৯ আগস্ট: সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে পূর্ব আগরতলা থানায় নেশার বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করা হয় আজ। এদিন পূর্ব আগরতলা থানার অধিকারিকের নিকট এক স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগরতলা পূর্ব থানা এলাকার বিভিন্ন স্থানগুলোতে কিছু মাদক ব্যবসায়ী স্থানীয় অসামাজিক উপাদানদের সাহায্যে বিভিন্ন ধরনের মাদক পাচারের কাজ চালাচ্ছে। দিনের আলোয় গাড়ির ভেতরেই গাজা বিক্রি হচ্ছে।
এই মাদক ব্যবসার কারণে আজ যুবসমাজ ধ্বংসের পথে এগোচ্ছে।

এছাড়াও, ধলেশ্বর এলাকায় প্রতিদিনই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি ধলেশ্বর রোড নং ১০ ও রোড নং ৮–এ একাধিক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই বিষয়গুলি এদিন এই ডেপুটেশন মাধ্যমে প্রশাসনের নজরে আনা হয়েছে।

এদিনের এই ডেপুটেশন থেকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির নেতৃত্বরা বিভিন্ন দাবিসনদ তুলে দিয়েছেন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: মাদক ব্যবসায়ীদের কঠোরভাবে দমন করার জন্য অবিলম্বে উদ্যোগ নিতে হবে, শাসক দলের আশ্রয়ে যারা অসামাজিক মাদক ব্যবসায়ী তৈরি হয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, রাতে চুরিরোধে পুলিশ টহল আরও জোরদার করতে হবে, গভীর রাতে অলিগলিতে মদ্যপান বন্ধ করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে, আগরতলা শহরসহ সমগ্র রাজ্যে বর্তমানে মাদক ব্যবসায়ী, চোর, অসামাজিক উপাদান ও ডাকাতদের কারণে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রতিরক্ষা বিভাগকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে অসামাজিক উপাদানদের কঠোরভাবে দমন করার দাবি জানানো হয়েছে।

Releated Posts

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top