News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণ ও কার্বন ক্রেডিটই মূল চাবিকাঠি: কৃষি মন্ত্রী
Image

জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণ ও কার্বন ক্রেডিটই মূল চাবিকাঠি: কৃষি মন্ত্রী

আগরতলা, ১৮ আগস্ট: কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ আজ বলেছেন, কার্বন ক্রেডিট জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যুগান্তকারী পদক্ষেপ হতে পারে এবং একইসঙ্গে কৃষকদের জন্য নতুন আয়ের পথ খুলে দিতে পারে। আজ মোহনপুরস্থিত স্বামী বিবেকানন্দ কলেজ প্রাঙ্গণে আগরতলার রোটারি ক্লাব অব অ্যাসপায়ারিং-এর উদ্যোগে বিভিন্ন ফলদ গাছের চারা রোপণের অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন আমাদের পরিবেশ রক্ষায় সকলে মিলে কাজ করতে হবে। আধুনিকায়নের ফলে গ্লোবাল ওয়ার্মিং দিন দিন বাড়ছে। আমরা যত আধুনিক হচ্ছি, ততই বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং। অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড পরিবেশ ধ্বংস করে, তবে মাটিতে এর উপস্থিতি কৃষির পক্ষে উপকারী। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে। কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি মানেই পৃথিবীর উষ্ণায়ন, আর বৃক্ষরোপণই পারে পৃথিবীকে শীতল রাখতে।

তিনি আরও জানান, আগামী কয়েক বছরের মধ্যে ভারতে কার্বন ক্রেডিট বিক্রির চাহিদা ৩০ শতাংশ বাড়বে। কৃষকরা, সরকার ও আধুনিক কৃষি প্রযুক্তির সাহায্যে আন্তর্জাতিক বাজারে কার্বন ক্রেডিট বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারবেন।

মন্ত্রী ব্যাখ্যা করে বলেন একটি কার্বন ক্রেডিট মানে এক মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করে মাটিতে সঞ্চয় করা। টেকসই কৃষি ব্যবস্থা, জৈব চাষ, জলবায়ু-স্মার্ট কৃষি, বৃক্ষরোপণ ও বনসৃজনের মাধ্যমে কার্বন জমিয়ে তা বিক্রি করা সম্ভব। এর ফলে কৃষকরা যেমন পরিবেশ রক্ষা করবেন, তেমনি অতিরিক্ত আয়ের সুযোগও পাবেন। এটি কেবলমাত্র গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাবে না, কৃষকদের অর্থনৈতিক স্বনির্ভরতা ও সামাজিক উন্নয়নের পথও সুগম করবে।” এদিন তিনি রোটারি ক্লাব অব অ্যাসপায়ারিং আগরতলার সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ হরধান দেবনাথ, সমাজকর্মী কার্তিক আচার্য, রোটারি ক্লাব অব অ্যাসপায়ারিং আগরতলার সদস্যবৃন্দ ও কলেজের ছাত্রছাত্রীরা।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top