News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত সকালে গাঁজার নার্সারি ধ্বংস করল যাত্রাপুর থানার পুলিশ
Image

সাত সকালে গাঁজার নার্সারি ধ্বংস করল যাত্রাপুর থানার পুলিশ

আগরতলা, ১৮ আগস্ট: ১০ থেকে ১২টি গাঁজার নার্সারি ধ্বংস করেছে যাত্রাপুর থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে সোমবার সাত সকালে যাত্রাপুর থানার পুলিশ কালিখলা এডিসি ভিলেজের লেদ্রাবাড়ি পাড়ার জঙ্গলে অভিযানে নেমে, বেশ কিছু গাঁজা নার্সারি কেটে ধ্বংস করে দিয়েছে।

যাত্রাপুর থানার ওসি, সিতি কন্ঠ বর্ধন একান্ত সাক্ষাৎকারে এদিন এই অভিযান সম্পর্কে জানান, ১০ থেকে ১২টি গাঁজার নার্সারি নির্বিঘ্নে কাটা হয়েছে। এতে আনুমানিক তিন লক্ষের উপর গাঁজার চারা গাছ হবে। তিনি জানান, উনার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমরকিশোর দেববর্মা, প্রীতম দত্ত, অজয় বরুন সাহা সহ থানার পুলিশ কনস্টেবল ও এস পি ও জওয়ান। সকাল ছয়টার আগেই তিনটি গাড়ি নিয়ে অভিযানে নেমে সফলতা পেয়েছেন বলে যাত্রাপুর থানার ওসির দাবি।

অপরদিকে তিনি আরো জানান, এ জাতীয় খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে নার্সারি ধ্বংস করা হবে। তার কারণ সম্পর্কে তিনি বলেন, আরক্ষা দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে অভিযান চালানো হচ্ছে এবং হবে।

Releated Posts

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top