News Flash

Image

রাবার বাগান থেকে ড্রোন উদ্ধারে চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: ফের রাবার বাগান থেকে উদ্ধার হল একটি ড্রোন। ঘটনা লেফুঙ্গা থানাধীন কালাপানিয়া এলাকা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, লেফুঙ্গা থানাধীন কালাপানিয়া এলাকায় একটি রাবার বাগান থেকে একটি ড্রোন উদ্ধার হয়েছে। স্থানীয় এক যুবক আকাশ দেববর্মা আজ সকালে রাবার বাগানে গিয়ে এই ড্রোনটিকে পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে খবর দেয় স্থানীয়দের। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মোহনপুর থানার এসডিপিও সব্যসাচী দেবনাথ সহ লেফুঙ্গা ফারী থানার পুলিশ। ড্রোনটিকে উদ্ধার করে স্থানীয়দের থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করেছে পুলিশ। কোথা থেকে এই ড্রোনটি এখানে এসেছে সে বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। এর সঙ্গে কারা জড়িত তাও খুঁজে দেখা হচ্ছে।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top