News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্গা বাড়িতে যথাযোগ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো মনসা পূজা
Image

দুর্গা বাড়িতে যথাযোগ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো মনসা পূজা

আগরতলা, ১৭ আগস্ট : ঐতিহ্য মেনে রবিবার আগরতলার দুর্গা বাড়িতে ঘটা করে অনুষ্ঠিত হলো মনসা মায়ের পূজা। শ্রাবণ মাসের সংক্রান্তি তিথিতে প্রতিবছর এই পূজার আয়োজন করা হয়। ভক্তদের বিশ্বাস, মনসা দেবী শিবের কন্যা এবং সর্পদেবী রূপে পূজিতা হন। এদিন দুর্গা বাড়ি প্রাঙ্গণে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো।
রাজন্য আমল থেকেই প্রথা মেনে দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হয়ে আসছে এই পূজা। ভক্তদের পূজা অর্চনা, প্রদীপ জ্বালানো ও প্রসাদ বিতরণের মাধ্যমে দিনভর ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে দুর্গা বাড়ি। স্থানীয়রা জানান, মনসা মায়ের পূজায় অংশগ্রহণ করলে অকল্যাণ দূর হয় এবং পরিবারে সুখ-সমৃদ্ধি নেমে আসে।
এই পূজাকে কেন্দ্র করে দুর্গা বাড়িতে জমজমাট পরিবেশের পাশাপাশি ভক্তদের গভীর আস্থা ও ভক্তিভাব স্পষ্টভাবে ধরা পড়ে।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top