News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডাক বিভাগের সার্কেল স্তরের ডাকটিকিট প্রদর্শনীর জন্য লোগো এবং প্রসপেক্টাসের প্রকাশ “ট্রাইপেক্স-২০২৫”
Image

ডাক বিভাগের সার্কেল স্তরের ডাকটিকিট প্রদর্শনীর জন্য লোগো এবং প্রসপেক্টাসের প্রকাশ “ট্রাইপেক্স-২০২৫”

আগরতলা, ১৪ আগস্ট : ডাক বিভাগের সার্কেল স্তরের ডাক টিকিট প্রদর্শনী – ট্রাইপেক্স ২০২৫ আগামী ২৯শে অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে। যেখানে ডাকটিকিটের সমৃদ্ধ ঐতিহ্য এবং ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে এর ভূমিকা তুলে ধরা হবে।

ডাক টিকিট সংগ্রহ কেবল শখ নয়, আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং সমৃদ্ধ জাতীয় ঐতিহ্যের প্রবেশদ্বার। ট্রাইপেক্স-২০২৫ শিক্ষার্থী, শিক্ষক এবং সমস্ত বয়সের মানুষের মধ্যে ডাকটিকিটের প্রচার ও মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডাক বিভাগের শিলংস্হিত উত্তর-পূর্ব সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল এবং আগরতলায় উত্তর-পূর্ব- ১ অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল ট্রাইপেক্স-২০২৫ এর আয়োজক, অংশগ্রহণকারী এবং অতিথি অভ্যাগতদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে, এই অনুষ্ঠানটি ডাক বিভাগের উত্তর-পূর্ব সার্কেল জুড়ে ডাকটিকিট সংগ্রহকারীদের একত্রিত করবে, বন্ধুত্বের মনোভাব, জ্ঞান ভাগ করে নেবার এবং ডাক ঐতিহ্যের গভীর উপলব্ধি গড়ে তুলবে।

ডাক বিভাগের আগরতলা পোস্টাল ডিভিশনের সুপারিনটেনডেন্ট মানিক লাল দাস এই তথ্য জানিয়েছেন।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top