News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের ৮৩ তম বার্ষিকীতে রাজপথে মিছিল সংযুক্ত কিষাণ মোর্চার
Image

ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের ৮৩ তম বার্ষিকীতে রাজপথে মিছিল সংযুক্ত কিষাণ মোর্চার

আগরতলা, ১৩ আগস্ট : ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের ৮৩ তম বার্ষিকীতে আগরতলার রাজপথে মিছিল সংঘটিত করলো সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের রাজ্য কমিটি। আজ বহুজাতিক দেশ ছাড় কর্পোরেট কৃষি ছাড়’ এই শ্লোগানকে সামনে রেখে আন্দোলনে নেমেছেন সংগঠনের নেতৃত্বরা। এদিন মিছিলটি ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পথ সভায় মিলিত হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংযুক্ত কিষান মোর্চার আহ্বায়ক পবিত্র কর বলেন, ভারত সরকার ইতিমধ্যে ব্রিটেনের সঙ্গে কৃষি পন্য নিয়ে বাণিজ্য চুক্তি করে ফেলেছে। এদিকে, আমেরিকার সাথে কথাবার্তা চলছে। এই চুক্তির ফলে লড়াই করে তিনটি কৃষি আইন বাতিল করা পুরোপুরি ব্যর্থ হবে। আসলে, ভারত সরকার কৃষি বাজারকে বৈদেশিক পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে। তাঁদের হাতে তুলে দিলে ভারতের দুধ, মাছ, মাংস, সবজির সবকিছুর আর বাজার থাকবে না। দেশের সমস্ত কৃষি ব্যবস্থা শেষ হয়ে যাবে। তাই ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের ৮৩ তম বার্ষিকীতে আগরতলার রাজপথে মিছিল সংঘটিত করলো সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের রাজ্য কমিটি।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top