News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডেনিয়াল দেববর্মার খুনের মামলায় অবশেষে গ্রেফতার দুই
Image

ডেনিয়াল দেববর্মার খুনের মামলায় অবশেষে গ্রেফতার দুই

আগরতলা, ১৩ আগস্ট: বন্ধুর সাথে ঘুরতে গিয়ে দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছিল এক ছাত্র। গত পয়লা আগস্ট জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ডেনিয়াল দেববর্মার। সে এই বছরই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। পরবর্তী সময়ে পরিবারের তরফ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছিল। অবশেষে ওই ঘটনায় পুলিশ গতকাল রাতে দুইজনকে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, মোহনপুর বিধানসভা কেন্দ্রের বীরমোহন এলাকার বাসিন্দা ডেনিয়াল দেববর্মার মৃত্যু হয়েছে। বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিল ডেনিয়াল। সেখানেই কতিপয় দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছিল সে। ঘটনায় গুরুতর আহত হয় সে। পরিবারের সদস্যরা তাকে জিবিপি হাসপাতালে নিয়ে যায়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার পরিজনেরা। অবশেষে গতকাল রাতে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন, সমরেন্দ্র দেবর্বমা ও সন্তোষ দেবর্বমা।

Releated Posts

ফটিকরায়ে ছাত্রীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া এলাকাজুড়ে

কুমারঘাট, ১৩ এপ্রিল: ঊনকোটি জেলার ফটিকরায় থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের তারাপুর ৫ নম্বর ওয়ার্ডে এক স্কুল পড়ুয়া…

ByByReshmi Debnath Apr 13, 2026

মাতৃপল্লীর ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনে বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীর বাধারঘাট মাতৃপল্লীতে অবস্থিত ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

তেলিয়ামুড়ায় ফের বেপরোয়া গতির বলি সাধারণ মানুষ, প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৩ এপ্রিল: আবারও বেপরোয়া গতির জেরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকলো তেলিয়ামুড়া। সোমবার করইলং এলাকায় তেলিয়ামুড়া বাজারমুখী…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

কৈলাসহর থানার পুলিশের বড় সাফল্য, ভিআইপি গাড়ি থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ২

কৈলাসহর, ১৩ এপ্রিল: গোপন খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। সোমবার দুপুরে একটি ভিআইপি গাড়ি থেকে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top