News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জেলাশাসকের কনভয়ের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি
Image

জেলাশাসকের কনভয়ের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১১ আগস্ট:
জেলাশাসকের কনভয়ের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক শিক্ষক। সোমবার দিন এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাই জেলার সুধারাম এলাকায়।

কমলপুরে বিদ্যুৎমন্ত্রী এসেছিলেন আজ। আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমবাসা থেকে যাচ্ছিলেন ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ বি। জেলাশাসকের কনভয় দ্রুত গতিতে হঠাৎ সুধারাম এলাকায় বাঁক নেওয়ার সময় উল্টো দিক থেকে আসা এক বাইক চালককে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যায় চালক।

জেলা শাসকের কনভয়ে থাকা পুলিশ কর্মীরা আহত ব্যক্তিকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে। জানা যায় আহত ব্যক্তি ডলুছড়া এসবি স্কুলের শিক্ষক। উনার নাম নির্মল দেবনাথ।

Releated Posts

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top