News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতারকদের খপ্পরে পড়ে প্রায় ৫৬ হাজার টাকা খোয়ালেন শিক্ষক
Image

প্রতারকদের খপ্পরে পড়ে প্রায় ৫৬ হাজার টাকা খোয়ালেন শিক্ষক

আগরতলা, ১১ আগস্ট : ব্যাক্তিগত নথি অনলাইনে দেওয়ার পর এবার প্রতারনার শিকার হলেন এক শিক্ষক। দুই দফায় মোট ছাপান্ন হাজার একশ ছিয়াত্তর হাজার টাকা খোয়ালেন ব্যাঙ্ক একাউন্ট থেকে এই শিক্ষক।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিলোনিয়া বিকেআই ইনস্টিটিউশনের শিক্ষক দীপ্তি মল্ল গত পাঁচই আগষ্ট ৩৫ বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের ২১ নং বুথের বিএলও হিসেবে নিযুক্ত হন । কিন্তু এখনো মোবাইলে বিএলও লিঙ্ক হয় নি । সেই সুবাদে গত দশই আগষ্ট দুপুরে একটি নম্বর থেকে কল আসার পর বিশ্বাস করে সেই ব্যক্তির কথামতো একটি অ্যাপ ডাউনলোড করে। এরপর নিজের নাম সহ ৩৫/ ২১ লিখে পাঠানোর পর ক্যাপিটেল লেটারে লেখা একটি নথি অনলাইনে সাবমিট করতে বলা হয়। সে অনুযায়ী শিক্ষক বিশ্বাস করে সবকিছু দিয়ে দেয় । এরপরই যা হবার তা হয়ে যায়। পর পর দুই দফার ৫৬ হাজার ১৭৬ টাকা ব্যাংক একাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যায় ।টাকা কেটে নেওয়ার পর শিক্ষকের মোবাইলে মেসেজ আসার পর চক্ষু চরক গাছ হয়ে যায় । সাথে সাথে যোগাযোগ করে ব্যাংক সহ সাইবার ক্রাইম অফিসে ও বিলোনিয়া থানাতে যোগাযোগ করে, মামলা দায়ের করে।

শিক্ষক দীপ্তি মল্ল সুষ্ঠ বিচারের চেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই শিক্ষকের মতো যাতে প্রতারিত না হয় সেই ব্যাবস্থা নিক সাইবার ক্রাইম সহ পুলিশ প্রশাসন।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top