News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টেন্ডার হলেও রাস্তার কাজ হচ্ছে না , বিপাকে স্থানীয়রা
Image

টেন্ডার হলেও রাস্তার কাজ হচ্ছে না , বিপাকে স্থানীয়রা

আগরতলা, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সোনামুড়া বড়নারায়ণ এলাকার রাস্তা সংস্কার করছে না সরকার, এমনটাই অভিযোগ স্থানীয়দের। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। অভিযোগ ১ কোটি ৭৪ লক্ষ ২৫ হাজার ৭৮৫ টাকার টেন্ডার হলেও নদীর পাড়ের রাস্তার কাজ শুরু হচ্ছে না।

২০২৪ সালের বন্যায় গোমতী নদীতে তলিয়ে যায় সোনামুড়া বড়নারায়ণ এলাকার একমাত্র সড়কটি। দীর্ঘ দুই বছরে বহু নেতা মন্ত্রী পরিদর্শনে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। বোল্ডার না দেওয়ায় দুই বছরে তলিয়ে গেছে গোমতীর পাড়ে থাকা চার পাঁচটি বাড়িও।

দীর্ঘ দুই বছর বহু আন্দোলন এবং লাগাতার খবরের জেরে অবশেষে নদী ভাঙ্গন রোধে টেন্ডার জারি করেছে জলসম্পদ বিভাগ। ১ কোটি ৭৪ লক্ষ ২৫ হাজার ৭৮৫ টাকা মূল্যের টেন্ডার জারির পর জনগণ আশার আলো দেখলেও টেন্ডার আর বাস্তবে রূপ নেবে কিনা এই নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে জনগণের মনে। টেন্ডার জারি হওয়ার পর এক ঠিকাদার টেন্ডার পেলেও, এখনো কাজ শুরু হচ্ছে না। ফলে গোটা রাস্তাটি নদী গর্ভে তলিয়ে যাওয়ায় আশঙ্কা করছেন স্থানীয়রা। একবার ফের অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন সাধারণ জনগণ। নাহলে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

Releated Posts

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top