News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাচারকারী সন্দেহে এক নিরীহ ব্যক্তিকে প্রাণঘাতী আক্রমণের অভিযোগ সেকেরকোট ঐক্যতান ক্লাবের বিরুদ্ধে
Image

পাচারকারী সন্দেহে এক নিরীহ ব্যক্তিকে প্রাণঘাতী আক্রমণের অভিযোগ সেকেরকোট ঐক্যতান ক্লাবের বিরুদ্ধে

আগরতলা, ১০ আগস্ট: পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে আটক করে হেনস্থা করেছে সেকেরকোট ঐক্যতান ক্লাবের সদস্যরা। এমনই অভিযোগ এনেছেন এক ব্যক্তি। কোন দোষ না থাকা সত্ত্বেও মিথ্যে অভিযোগ এনে তার গাড়ি ছিনতাই করে তাকে বেধড়ক মার্ধই করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

ঘটনার বিবরণে জানা যায়, মধুপুর বাজারের সাউন্ড সিস্টেমের ব্যবসায়ী বুরো বণিক তার নিকট আত্মীয়কে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন। তার সঙ্গে অপর এক যুবক ছিল। সেকেরকোট ঐক্যতান ক্লাব পেরিয়ে গিয়ে দাঁড়াতেই সেকেরকোট ক্লাবের ২০-২৫ জন যুবক তাদের ঘিরে ধরে। ক্লাবের সদস্যরা অভিযোগ করে তারা নেশা কারবারের সঙ্গে জড়িত। সঙ্গে সঙ্গে তাদের গাড়ি ছিনতাই করে নিয়ে যায় বলেও অভিযোগ। বুরো বণিক, ক্লাব সদস্য দের জানান, তাদের বাড়ি মধুপুর, তারা হাসপাতালে যাচ্ছেন নিকট আত্মীয়কে দেখতে। কিন্তু ক্লাব সদস্যরা তাদের কথা মানতে নারাজ। তারা বেধড়ক মারধোর করেছেন বুরো বণিককে। তাদের হাতে নেশাসামগ্রী ধরিয়ে দিয়ে ভিডিও করে বদনাম করার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেন আক্রান্ত ব্যক্তি। এই ঘটনায় ওই ব্যবসায়ী গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন। ঘটনার সুষ্ঠ বিচারের দাবি তুলেছেন তিনি।

Releated Posts

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top