আগরতলা, ৯ আগস্ট : প্রকাশ্য দিবালোকে হাত সাফাই করল চোরের দল। সেকেরকোট রেল ব্রিজ সংলগ্ন নেতাজী সুভাষ কলোনি এলাকার এক গৃহস্থের বাড়িতে চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে নগদ ৪০ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণঙ্কলার নিয়ে সামগ্রী নিয়ে পালিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার বিবরণে বাড়ির মালিক নন্দলাল দাস বলেন, আজ সকালে বাড়ির পাশের রাবাব বাগানে কাজ করতে গিয়েছিলেন তিনি। ওই সময় তাঁর স্ত্রীও ঘরে ছিলেন না। তাঁর ছেলে প্রাকৃতিক কাজের জব্য কিছুক্ষণ ঘরের বাইরে ছিলেন। ওই সময় সব চুরি করে নিয়ে যায়। সাথে সাথে তিনি পুলিশকে খবর দিয়েছেন।

