News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্তের জন্মদিন উপলক্ষ্যে ৬ আগরতলা যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবির
Image

প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্তের জন্মদিন উপলক্ষ্যে ৬ আগরতলা যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ৮ আগস্ট: প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্তের জন্মদিন উপলক্ষ্যে ৬ আগরতলা যুব মোর্চা তরফ থেকে আগরতলার জিবি ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে এদিন প্রায় ৬৪ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানা গেছে। এদিনের শিবিরে যুব মোর্চার সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত।

এদিনের এই রক্তদান শিবির সম্পর্কে ৬ আগরতলা যুব মোর্চা সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্তের জন্মদিন উপলক্ষে এ রক্তদান শিবিরে ৬৪ জন রক্তদাতা রক্ত দান করেছেন। এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর জন্মদিনেও একইভাবে যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মূলত নেত্রীর এই বিশেষ দিনে সামাজিক দায়বদ্ধতা থেকেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের পাশে থেকে মুমূর্ষ রোগীদের সাহায্যে এবং সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top