News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নদীর পাড় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের আশঙ্কা পুলিশের
Image

নদীর পাড় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের আশঙ্কা পুলিশের

আগরতলা, ৭ আগস্ট : নদীর পাড় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবককে খুন করা হয়েছে। আজ দুপুরে খোয়াই চাম্পাহাওড় থানার দিনকোবরা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ফরেনসিক টিম। ওই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে খোয়াই চাম্পাহাওড় থানার দিনকোবরা এলাকার নদীর পাড় থেকে এক যুবকের মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। সাথে সাথে পুলিশকে খবর দিয়েছেন। এলাকাবাসী জানিয়েছেন, খোয়াই থানার অন্তর্গত মহাদেব টিলা এলাকার বাসিন্দা ৪২ বছরের ছেলে নারায়ণ দেবনাথের মৃতদেহ উদ্ধার হয়েছে্। গতকালও মৃত নারায়ণ দেবনাথ কে দেখা গিয়েছিল। আজ নারায়ণ দেবনাথ মৃতদেহ সংশ্লিষ্ট এলাকা থেকে উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবককে খুন করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফরেনসিক টিম।

Releated Posts

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top