News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিটি ইনস্টিটিউট ফেস্ট ‘গ্লোরিয়াস ৭.১’-এর শুভ সূচনা আগরতলায়, মঞ্চ থেকে সমাজ সচেতনতার বার্তা মন্ত্রী সুশান্ত চৌধুরীর
Image

জিটি ইনস্টিটিউট ফেস্ট ‘গ্লোরিয়াস ৭.১’-এর শুভ সূচনা আগরতলায়, মঞ্চ থেকে সমাজ সচেতনতার বার্তা মন্ত্রী সুশান্ত চৌধুরীর

আগরতলা, ৩ আগস্ট: রবিবার আগরতলা টাউন হলে জিটি ইনস্টিটিউটের বার্ষিক ফেস্ট গ্লোরিয়াস ৭.১-এর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য সূচনা হল প্রযুক্তি ও সংস্কৃতির সম্মিলনের। ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কিরণ গিত্যে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, প্রযুক্তি চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণে মুগ্ধ হয়ে অতিথিরা তাঁদের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রযুক্তিগত ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা ঘিরে ছাত্রদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ।
এদিন মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, “ভারত বিদ্বেষী একটি চক্রান্ত চলছে। যারা সীমান্ত ব্যবহার করে ত্রিপুরায় নেশা সামগ্রী পাচার করছে, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে।”
মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে রাজ্যের স্বাস্থ্যখাতকে বিশেষ গুরুত্ব দিয়ে মানুষের কল্যাণে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জিটি ইনস্টিটিউটের এই ফেস্ট রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক ইতিবাচক উদাহরণ হিসেবে চিহ্নিত হচ্ছে বলে মনে করছেন অভিভাবক, শিক্ষক ও বিশিষ্টজনেরা।

Releated Posts

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top