News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে তপন চক্রবর্তীর শহীদান দিবসে ডিওয়াইএফআই-টিওয়াইএফ-এর রক্তদান শিবির, উদ্বোধনে মানিক সরকার
Image

খোয়াইয়ে তপন চক্রবর্তীর শহীদান দিবসে ডিওয়াইএফআই-টিওয়াইএফ-এর রক্তদান শিবির, উদ্বোধনে মানিক সরকার

খোয়াই, ৩ আগস্ট: শহীদ কমরেড তপন চক্রবর্তীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খোয়াইয়ে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-এর যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রোববার দুপুর ১২টায় খোয়াই সিপিএম জেলা কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
রক্তদান শিবিরে প্রথমেই রক্তদাতাদের সঙ্গে কথা বলেন মানিক সরকার। এরপর তিনি অনুষ্ঠানে অংশ নিয়ে শহীদ কমরেডের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মানিক সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পরে তাঁর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, প্রাক্তন বিধায়ক পদ্ম কুমার দেববর্মা, খোয়াই মহিলা বিভাগের সভানেত্রী মল্লিকা শীল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডিওয়াইএফআই-এর প্রাক্তন সভাপতি তপন চক্রবর্তীর আত্মত্যাগ ও আদর্শকে সামনে রেখে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা দিতেই এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানান আয়োজকরা। উল্লেখ্য, প্রতি বছরই এই দিনে শহীদ দিবস উপলক্ষে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top